আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আগরদাঁড়ী ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের নারী সমাবেশ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:২৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের বাঁশঘাটা ও বালিয়াডাংগা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বাঁশঘাটা এবং বিকাল ৪টায় বালিয়াডাংগা এলাকায় পৃথকভাবে এ সমাবেশ হয়। এতে নারী সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। আগরদাঁড়ী ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক এবং সাতক্ষীরা-২ আসনে দলীয় প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। বক্তব্যে তিনি নারীদের সামাজিক ভূমিকার গুরুত্ব তুলে ধরে নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের চলমান পরিস্থিতি থেকে উত্তরণে আদর্শভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। বিশেষ অতিথি হিসেবে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক চেয়ারম্যান শহীদ হাসান বক্তব্য দেন। তিনি বলেন, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন, যুব বিভাগের উপজেলা সভাপতি মাওলানা রবিউল ইসলাম, পিএস নাজিবুল্লাহ, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. আজিজ হাসান আল ফুয়াদ, ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন মিলন, অ্যাডভোকেট মান্নাফ হোসেন, মাওলানা আফজাল হোসেন, মাওলানা আনিছুর রহমান, লোকমান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

আগরদাঁড়ী ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের নারী সমাবেশ

আপডেট সময়: ০৮:২৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬