সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি, শহরের যানজট নিরসনে পদক্ষেপ, অবৈধ ইজিবাইক নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। সেনাবাহিনীর ৩৭ বীরের অধিনায়ক লে. কর্নেল নাভিদ হাসান জানান, সাতক্ষীরায় ৬০০ সেনাসদস্য মোতায়েন থাকবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত থাকবে। ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্তবর্তী এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বিজিবির টহল জোরদার করা হয়েছে। পুলিশ সুপার জুয়েল আরেফিন বলেন, ভোটের পরও তিন দিন নির্বাচন-পরবর্তী সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে।
সভায় জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু নারী ভোটারদের দ্রুত সনাক্তকরণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। জবাবে জেলা প্রশাসক বলেন, এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিধি যথাযথভাবে অনুসরণ করা হবে। এ সময় বক্তব্য দেন সিভিল সার্জন আব্দুস সালাম, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ, সরকারি কলেজ ও মহিলা কলেজের অধ্যক্ষ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা, অধ্যক্ষ প্রফেসর এম এ হাশেম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা এবং সাংবাদিক আবুল কাসেমসহ অন্যরা।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
-
রিপোর্টার - আপডেট সময়: ০৮:১৭:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- ৭৬ বার পড়া হয়েছে
ট্যাগস:














