আজ সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo মিথ্যা অভিযোগে আপন ভাই-বোনকে ফাঁসানোর চেষ্টা? Logo শ্যামনগরে পূর্ব বিরোধের জেরে কিশোরকে কুপিয়ে জখম Logo জীবিকার সংকটে সুন্দরবনের হাজারো বনজীবী Logo হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫৮৮ Logo জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo সুন্দরবনে বনদস্যুদের হাতে ৬ জেলে অপহৃত, মুক্তিপণ দাবি Logo পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগে রাজি হলে ৩০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেতে পারে ইরান: নিউইয়র্ক টাইমস Logo এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি: চায়নিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের প্রথম জয় Logo শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট Logo হজ পালন করতে গিয়ে ৪১ বাংলাদেশির মৃত্যু
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লার অভাবনীয় বিপ্লব হবে : মুহা. আব্দুল খালেক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে অভাবনীয় গণরায় প্রতিফলিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরা সদর-২ আসনের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী মিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিনের অন্যায়, অনাচার ও বৈষম্যের অবসান চায়। জনগণের একটি বড় অংশ বিশ্বাস করে, জামায়াতে ইসলামীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্রে পরিণত হতে পারে।

তিনি আরও বলেন, “অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে ভোটকেন্দ্র ও ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের কারচুপি বা নির্বাচনী অনিয়ম বরদাশত করা হবে না।” সমাবেশে বক্তারা বলেন, নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। সাতক্ষীরা সদর-২ আসন কমিটির পরিচালক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা কর্মপরিষদ সদস্য আসাদুজ্জামান, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সদর জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসেন, এনসিপির জেলা আহ্বায়ক কামরুজ্জামান বুলু, এবি পার্টির আহ্বায়কসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে একটি বর্ণাঢ্য মিছিল শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বের হয়ে প্রেসক্লাব, বড়বাজার সড়ক, তুফান মোড়, নিউমার্কেট মোড়, কোটচত্বর, আসিফ চত্বর, খুলনা রোড মোড় ও নারকেলতলা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে হাজারো নেতা-কর্মী অংশ নেন। পথচারী ও ব্যবসায়ীদের কেউ কেউ হাত নেড়ে মিছিলকারীদের অভিবাদন জানান বলে আয়োজকরা দাবি করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

মিথ্যা অভিযোগে আপন ভাই-বোনকে ফাঁসানোর চেষ্টা?

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লার অভাবনীয় বিপ্লব হবে : মুহা. আব্দুল খালেক

আপডেট সময়: ০৮:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬