সুরাইয়া খাতুন: সবুজে ঘেরা মনোরম পরিবেশে শনিবার সাংবাদিকতার ব্যস্ত জীবন ছাপিয়ে পরিবারসহ একত্রিত হয়েছেন সাতক্ষীরার সাংবাদিকরা। জেলা শহরের মোজাফফর গার্ডেনে শুক্রবার অনুষ্ঠিত হলো সাংবাদিক পরিবারের মিলনমেলা—ভ্রাতৃত্ব, ভালোবাসা ও স্মৃতির এক অনন্য আয়োজন। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা তাদের পরিবারসহ অংশ নেন। পেশাগত জীবনের বাইরে সবাইকে এক বড় পরিবারের মতো দেখা গেল। মিলনমেলায় আনন্দ আর বিনোদনের ছোঁয়া ছিল সর্বত্র। শিশুদের হাসি, পরিবার সদস্যদের প্রাণবন্ত আড্ডা, সুস্বাদু খাবার—সব মিলিয়ে পুরো আয়োজন রূপ নিয়েছিল এক উৎসবের। কর্মব্যস্ত জীবনের বাইরে এই মুহূর্তগুলো সাংবাদিকদের কাছে ছিল অনন্য।
অনেকে জানান, “এমন আয়োজন আমাদের জন্য খুবই প্রয়োজন। পরিবার নিয়ে সময় কাটানোর সুযোগটা সত্যিই দারুণ।” সম্পর্কের বন্ধন, ভ্রাতৃত্ব ও ভালোবাসার স্মৃতিতে মিলনমেলা শেষ হয়। অংশগ্রহণকারীরা আবারও এমন আয়োজনের প্রত্যাশা প্রকাশ করেন।
রিপোর্টার 













