আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা পৌরসভার ধানের শীষের পক্ষে আলহাজ্ব আব্দুর রউফের উঠান বৈঠক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মুনজিতপুরে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন পৌর ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অলিউল ইসলাম ওলি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব মো. আব্দুর রউফ। তিনি বলেন, “উন্নয়ন চাইলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী একটি দল নির্বাচনে জয়ী হতে ষড়যন্ত্র করছে বলে তাদের সতর্ক থাকতে হবে। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— জেলা বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল আলম বাবু, অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ কামরুজ্জামান কামু, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পার, জেলা কৃষক দলের আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, প্রার্থীর পরিবারের সদস্য সামির শোয়েব রাদমির, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল সাধু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান খোকা, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম নেতা সাইদুল ইসলাম হিমু, অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া প্রমুখ। উঠান বৈঠকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুহুল আমিন পার।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

সাতক্ষীরা পৌরসভার ধানের শীষের পক্ষে আলহাজ্ব আব্দুর রউফের উঠান বৈঠক

আপডেট সময়: ১০:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬