আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশ বাস্তবায়ন হবে: সাদিক কায়েম

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জনগণের ভোটের মাধ্যমেই এ পরিবর্তন আসবে বলে তিনি মন্তব্য করেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে জামায়াত মনোনীত সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন বলে আয়োজকদের দাবি। বক্তব্যের শুরুতে সাদিক কায়েম শহীদ শরীফ ওসমান হাদীর বিচারের দাবিতে স্লোগান দেন। তিনি অভিযোগ করেন, সাতক্ষীরায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক নিপীড়ন চালানো হয়েছে এবং নির্যাতনের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বলেন, “আমরা অন্যায়, অবিচার ও দমন-পীড়নের রাজনীতি চাই না।

মানুষ ন্যায়বিচার ও নিরাপত্তা চায়।” আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে “দুর্নীতি ও দখলদারির রাজনীতি” প্রত্যাখ্যান করা হবে বলেও তিনি মন্তব্য করেন। সাদিক কায়েম দাবি করেন, জামায়াত সরকার গঠন করতে পারলে নারী, শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সংঘর্ষে বহু নেতাকর্মী নিহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন, এবং বলেন যারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তারা দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। তিনি সাতক্ষীরার চারটি আসনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, তাদের নির্বাচনী ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সুশাসনের বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। প্রধান বক্তা ও সাবেক এমপি গাজী নজরুল ইসলাম বলেন, শ্যামনগর একটি দুর্যোগপ্রবণ এলাকা।

নির্বাচিত হলে টেকসই বেড়িবাঁধ, নদীভাঙন প্রতিরোধ, উন্নত পানি নিষ্কাশন ও আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি রেললাইন স্থাপন, সুন্দরবনকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা, স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ, সড়ক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন। জনসভায় জামায়াতের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রশিবির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশ বাস্তবায়ন হবে: সাদিক কায়েম

আপডেট সময়: ১০:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬