আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আলোকিত সাতক্ষীরা গড়তে ধানের শীষে ভোট দিন — গণসংযোগে আব্দুর রউফ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৩১:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা–২ (সদর ও দেবহাটা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেছেন, “অবহেলিত এ আসনের উন্নয়ন ত্বরান্বিত করতে ধানের শীষের বিকল্প নেই। আলোকিত সাতক্ষীরা গড়তে এবং জনগণের ভাগ্য বদলাতে ধানের শীষে ভোট দিন।” শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া, পুরাতন সাতক্ষীরা হাটখোলা, সরকারি কলেজ রোডসহ বিভিন্ন এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময়, লিফলেট বিতরণ এবং ভোট প্রার্থনার সময় তিনি এসব কথা বলেন। আব্দুর রউফ বলেন, তিনি নির্বাচিত হলে সকলের জন্য নিরাপদ, বাসযোগ্য ও আধুনিক মডেল সাতক্ষীরা গড়ে তুলতে কাজ করবেন। ভোটারদের দোয়া ও সহযোগিতা কামনা করে তিনি নিজেকে জনগণের সেবক হিসেবে কাজ করার অঙ্গীকার করেন।

গণসংযোগকালে তিনি প্রতিদ্বন্দ্বী একটি দলের সমালোচনাও করেন। তার ভাষ্য, উক্ত দলটি ইসলামের নামে রাজনীতি করলেও তাদের কর্মকাণ্ডে তার প্রতিফলন নেই এবং ভোটাররা বিষয়টি অনুধাবন করছেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল সাধু, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম বকুল, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মহাসিন আলী, সদস্য সচিব শিমুলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের কেউ কেউ বলেন, সাম্প্রতিক কর্মসূচিগুলোতে নারী–পুরুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং তারা ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়ছে বলে মনে করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

আলোকিত সাতক্ষীরা গড়তে ধানের শীষে ভোট দিন — গণসংযোগে আব্দুর রউফ

আপডেট সময়: ০১:৩১:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬