আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241
বিমানের এমডি শফিকুর রহমান ও তার স্ত্রীর বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সাতক্ষীরায় শিশু গৃহকর্মী মোহনার নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৩০:১১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: শিশু গৃহকর্মী মোহনার ওপর সংঘটিত নির্মম নির্যাতনের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বক্তারা শিশু শ্রম ও শিশু নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।
শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্ক গেট সংলগ্ন প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে উন্নয়ন সংগঠন ‘স্বদেশ’ ও আইন ও সালিশ কেন্দ্র (আসক) ঢাকা। জিএফএ কনসালটিং গ্রুপ জিএমবিএইচ-এর আর্থিক সহায়তায় পরিচালিত ‘নাগরিকতা’ প্রকল্পের আওতায় বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা, এইচআরডিএফ, সিএসও এইচআরডি কোয়ালিশন সাতক্ষীরা, সিএও নেটওয়ার্ক সাতক্ষীরা, মানবাধিকার আইনজীবী ফোরাম সাতক্ষীরা, ইয়ুথ গার্লস গ্রুপ, হেড, ক্রীসেন্ট, তারুণ্যের যুব সংঘ, সিডোসহ বিভিন্ন সংগঠন এতে অংশ নেয়।
স্বদেশ সংস্থার নির্বাহী মানবাধিকার কর্মী মাধব দত্তের সঞ্চালনায় বক্তব্য দেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, শিক্ষাবিদ আ. হামিদ, ভূমিহীন নেতা আ. সামাদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন, ক্রীসেন্ট সংস্থার পরিচালক আবু জাফর সিদ্দীকি, যুব নেতা তরিকুল ইসলাম অন্তর, হৃদয় মণ্ডল, উন্নয়নকর্মী সাকিবুর রহমান বাবলা, হাফিজা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, উত্তরার ৯ নম্বর সেক্টরের সি/৭ নম্বর রোডের ২৬ নম্বর বাড়িতে শিশু মোহনার ওপর যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে, তা সমাজকে নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা। বর্তমানে গাজীপুরের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মোহনার শরীরে দীর্ঘদিনের নিয়মিত ও পরিকল্পিত নির্যাতনের চিহ্ন রয়েছে। তার হাত, পা ও পিঠে বিভিন্ন সময়ের আঘাতের চিহ্ন রয়েছে—কিছু ১০ দিনের, কিছু ১৫ দিনের, আবার কিছু ২০ দিনের পুরোনো। পর্যাপ্ত খাবার না পাওয়ায় সে শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা যায়, নির্যাতনের কথা বলতে গিয়ে মোহনার কণ্ঠ বারবার আটকে আসে। সে জানায়, বাড়ির মালিকের স্ত্রীকে ‘মা’ বলে ডাকলেও তিনিই তাকে মারধর করতেন, গরম খুন্তি দিয়ে শরীরে ছ্যাঁকা দিতেন, চুল টেনে ছিঁড়ে ফেলতেন, বাথরুমে আটকে রাখতেন এবং খাবার দিতেন না।
এখনও ১১ বছর পূর্ণ হয়নি মোহনার। এক বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মাকে হারায় সে। বাবা গোলাম মোস্তফা হোটেলে কাজ করে সংসার চালাতেন এবং মেয়ের কথা ভেবে আর বিয়ে করেননি। তাদের বাড়ি গাজীপুরের জরুন এলাকায়।
সমাবেশে বক্তারা বলেন, এ ধরনের নৃশংস ঘটনা শুধু একটি শিশুর ওপর নির্যাতন নয়, এটি মানবতার ওপর আঘাত। তারা দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শিশু শ্রম বন্ধে সরকার ও সমাজের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

বিমানের এমডি শফিকুর রহমান ও তার স্ত্রীর বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সাতক্ষীরায় শিশু গৃহকর্মী মোহনার নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

আপডেট সময়: ০১:৩০:১১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬