আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কলারোয়া পৌর বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে

module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 5843; AI_Scene: (-1, -1); aec_lux: 254.82733; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~25: 0.0;

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া পৌর বিএনপির আয়োজনে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক, তালা–কলারোয়ার সাবেক সংসদ সদস্য ও ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, নির্বাচিত হলে তালা–কলারোয়া এলাকায় সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করবেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন জনসভায় বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। এসব বক্তব্যের সমালোচনা করেন তিনি। হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নআয়ের পরিবারে নারী প্রধানদের জন্য পরিবারভিত্তিক ভাতা এবং কৃষকদের জন্য কৃষি সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আরিফুজ্জামান তুহিনের সভাপতিত্বে ও ছাত্রবিষয়ক সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ শাহজালাল আহমেদ সাজু। এছাড়া সন্ধ্যায় কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে পৌর বিএনপির ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আরেকটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আক্তারুল ইসলাম।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

কলারোয়া পৌর বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৭:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬