স্টাফ রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার পুটখালি ইউনিয়নের বালুন্ডা জেলে পাড়া গ্রামে ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক মারাত্মক আহত হয়েছেন। বুধবার সকাল ৯টায় গ্রামে একটি মসজিদের টয়লেট নির্মাণকাজে কোদাল দিয়ে মাটি উত্তোলনের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জাকির হোসেন (৪৫) ও আবদুল কাদের (৪০) আহত হন। আহত জাকির হোসেন বালুন্ডা গ্রামের বারিক সরদারের ছেলে এবং আবদুল কাদের একই গ্রামের নুজ্জাক সরদারের ছেলে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ হোসেন জানান, আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম অবস্থান করছে এবং এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত
-
রিপোর্টার - আপডেট সময়: ০৭:২১:২২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- ৯৫ বার পড়া হয়েছে
ট্যাগস:














