আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

“দেশের জন্য রক্ত দেব, জীবন দেব; চাঁদাবাজি সহ্য করবো না” মুহাদ্দিস আব্দুল খালেক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

Oplus_131072

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, “দেশ পরিবর্তনের জন্য জীবন দেওয়া সন্তানদের রক্তের ওপর দিয়ে চাঁদাবাজি, দখল বাণিজ্য, ঘুষ ও মামলা বাণিজ্য চলতে পারে না। প্রয়োজনে দেশের জন্য রক্ত দেব, জীবন দেব; কিন্তু চাঁদাবাজির কাছে নতি স্বীকার করবো না।”
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আমরা ন্যায়বিচার চাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত সমাজ চাই। সচেতন নাগরিকদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা একটি মানবিক, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে চাই।” সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এ সময় বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের পরিচালক ও জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়ারেস, উপজেলা নায়েবে আমীর মাস্টার হাবিবুর রহমান, মাওলানা আজাদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন, অধ্যাপক সহিদুর রহমান ও মাওলানা আব্দুস সবুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

“দেশের জন্য রক্ত দেব, জীবন দেব; চাঁদাবাজি সহ্য করবো না” মুহাদ্দিস আব্দুল খালেক

আপডেট সময়: ০৭:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬