আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বাংলাদেশ–জাপান প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি স্বাক্ষর

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) তত্ত্বাবধানে এ চুক্তি সম্পন্ন হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং জাপানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইডা শিনিচি। আইএসপিআর জানায়, ২০২৩ সাল থেকে দুই পক্ষের ধারাবাহিক প্রচেষ্টার ফল হিসেবে এই চুক্তি স্বাক্ষর সম্ভব হয়েছে। এটি দুই দেশের পারস্পরিক আস্থা, কৌশলগত অংশীদারিত্ব ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

সশস্ত্র বাহিনী বিভাগ সূত্রে জানা যায়, চুক্তিটি জাতিসংঘ সনদের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সম্পাদিত হয়েছে। এর মাধ্যমে উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি অধিগ্রহণ, যৌথ গবেষণা ও উন্নয়ন এবং সামরিক বিশেষজ্ঞ বিনিময়ের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে, যা বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকীকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তি প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের একটি সুনির্দিষ্ট আইনি কাঠামো নির্ধারণ করবে। হস্তান্তরিত সরঞ্জাম ও প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা, তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর বা নির্ধারিত উদ্দেশ্যের বাইরে ব্যবহার রোধে এতে স্পষ্ট নীতিমালা অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ চুক্তির ফলে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ–জাপান কৌশলগত সহযোগিতা আরও গভীর হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তায় ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি জাপানের প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তিগত সক্ষমতা ও উৎপাদনভিত্তি রক্ষায়ও এটি সহায়ক ভূমিকা রাখবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

বাংলাদেশ–জাপান প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি স্বাক্ষর

আপডেট সময়: ১০:০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬