সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের কদমতলা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাজার কমিটির আয়োজনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কাঁচা বাজার এলাকায় এ পথসভা হয়।
আগরদাঁড়ী ইউনিয়ন জামায়াতের আমির (ভারপ্রাপ্ত) মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি ড. আজিজ হাসান আল ফুয়াদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত সাতক্ষীরা-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক।
তিনি বক্তব্যে বলেন, নাগরিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। অতীতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি দুর্নীতিমুক্ত প্রশাসনের অঙ্গীকার ব্যক্ত করেন। নির্বাচিত হলে সাতক্ষীরায় সুষম উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক ওমর ফারুক, মাওলানা মোশাররফ হোসেন, জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন, যুব বিভাগের উপজেলা সভাপতি মাওলানা রবিউল ইসলাম, পি এস নাজিবুল্লাহ, আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলন, আব্দুর রহমানসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, কৃষক-শ্রমিক এবং সাংবাদিকরা। আয়োজকদের দাবি, পথসভায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল। বক্তারা ভোটারদের সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান।
রিপোর্টার 













