শেখ হাসান গফুর: সাতক্ষীরায় জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবীতে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা কালেক্টরেট চত্বর ও দায়রা জজ কার্যালয়ের সামনে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মবিরতিতে উপস্থিত বক্তারা দাবি করেন, অবিলম্বে প্রস্তাবিত জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। তারা উল্লেখ করেন যে, বর্তমান বেতন দিয়ে পরিবারের প্রয়োজন মেটানো সম্ভব নয়। দ্রুত জাতীয় পে-স্কেল বাস্তবায়ন না হলে তারা আরও দূর্বার গণ আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
পে-স্কেল বাস্তবায়নের দাবীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি
-
রিপোর্টার - আপডেট সময়: ০৯:৫৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- ৬৬ বার পড়া হয়েছে
ট্যাগস:














