সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বাজার মোড়ে শুরু হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামি যুব বিভাগের সভাপতি মোহাম্মদ মুন্সি, এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আমিরুল ইসলাম। সভা শেষে কৈখালী মোড় থেকে ফকিরপাড়া মোড় হয়ে তালতলা ঈদগাহ মোড় প্রদক্ষিণ শেষে তালতলা জামায়াত অফিসে সমাপ্তি ঘোষণা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাওলানা ইউসুফ আল আজাদী, ইউনিয়ন টিম সদস্য কামরুজ্জামান, যুব বিভাগের সেক্রেটারি মোঃ আরিফুল ইসলাম সহ ইউনিয়ন জামায়াত ও যুব বিভাগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
লাবসা যুব বিভাগের উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের শোডাউন
-
রিপোর্টার - আপডেট সময়: ০৯:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- ৫৬ বার পড়া হয়েছে
ট্যাগস:














