আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দখলবাজ অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

কলারোয়া: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ দখলবাজ অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ মাগরিব কলারোয়ার কয়লা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একদল মানুষ ৫ আগস্টের পর দখলদারিত্ব, লুটপাট ও হুমকির মাধ্যমে জনগণের ওপর দাপট চালিয়েছে। তারা আবার নির্বাচনে অংশ নিতে চাচ্ছে, যা ন্যায়ের পরিপন্থী।” অধ্যক্ষ ইজ্জত উল্লাহ আরও বলেন, “ঋণখেলাপি ব্যক্তিদের মনোনয়ন দিয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা দ্বিচারিতা।” জনসভায় ইউনিয়ন জামায়াতের আমীর শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি সুলতান আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী, সূরা সদস্য মাওলানা মো. ওমর আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কামারুজ্জামান প্রমুখ। একই দিনে কুশোডাঙ্গা ইউনিয়নের পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠেও ইউনিয়ন জামায়াতের পৃথক সভা অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় নেতা-কর্মী ও ভোটারদের সামনে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

দখলবাজ অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

আপডেট সময়: ১১:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬