আশাশুনি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় নুসরাত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, গুনাকরকাটি ব্রিজ থেকে কুল্যার মোড়ের দিকে আসা একটি নির্বাচনী প্রচার গাড়ি থেকে ছুড়ে ফেলা লিফলেট নিতে গিয়ে শিশুটি রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে নুসরাত রাস্তায় ছিটকে পড়ে গেলে ভ্যানের চাকা তার বুকের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। শনিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
আশাশুনিতে ভ্যান চাপায় শিশু নিহত
-
রিপোর্টার - আপডেট সময়: ১১:৫১:০৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- ৭৭ বার পড়া হয়েছে
ট্যাগস:














