বাঁশদহা প্রতিনিধি: সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে আম চাষীদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ডিবি ইউনাইটেড হাইস্কুলের মোহাম্মদ আলী মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অটো ক্রপ কেয়ার লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে এলাকার আমচাষীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির সিনিয়র মার্কেটিং অফিসার সিরাজুল ইসলাম। প্রশিক্ষণে আমের আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগ-বালাই দমন, সুষম সার ব্যবস্থাপনা এবং ফলন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সঠিক পরিচর্যা ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করলে আমের উৎপাদন বৃদ্ধি পাবে এবং চাষীরা আর্থিকভাবে লাভবান হবেন। অনুষ্ঠানে অটো ক্রপ কেয়ার লিমিটেডের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার 













