আজ রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আপাতত বিদ্যুতের দাম বাড়বে না: জ্বালানিমন্ত্রী Logo তালায় উন্নয়ন সংস্থা সাস’র ইফতার মাহফিল Logo নারীর মর্যাদা রক্ষায় সামাজিক সচেতনতা জরুরি — ইউএনও তানিয়া আক্তার Logo আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালী ও আলোচনা সভা Logo দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা Logo সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ Logo সাতক্ষীরায় শিক্ষককে হয়রানির প্রতিবাদ সভা ও স্মারকলিপি পেশ Logo জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় প্রবীণদের বিষয়টি বৈশ্বিক আলোচনায় অন্তর্ভুক্ত করার Logo ইরানের ৪২টি জাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের Logo রবিউল বাশারের হোয়াটসঅ্যাপ হ্যাক, সতর্ক থাকার আহ্বান
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সুখী ও সুন্দর বাংলাদেশে আনন্দময় শৈশব গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে বিদ্যালয়টির আয়োজনে দিনব্যাপী এ ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শাপলাকুঁড়ি বিদ্যানিকেতন পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ থাকতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। আজকের এই কোমলমতি শিক্ষার্থীদের মধ্যেই লুকিয়ে আছে আগামীর ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায় এবং সাতক্ষীরা পৌরসভার বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা (সাগর)। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেশমা খাতুন। এ সময় আরও বক্তব্য রাখেন মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি ও তালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার এবং মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি নুরুল হক।

দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক শামীম আক্তার।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আপাতত বিদ্যুতের দাম বাড়বে না: জ্বালানিমন্ত্রী

সাতক্ষীরায় শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপডেট সময়: ০৬:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬