আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

Oplus_16908288

কালিগঞ্জ প্রতিনিধি: দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের কৃষাণ মজদুর ইউনাইটেড একাডেমি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হলো সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভা।
কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ গাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম, মফিজুল ইসলাম, গ্রামডাক্তার সুশান্ত ঘোষ, দক্ষিণ শ্রীপুর ইউপির সাবেক মেম্বার আনোয়ারুল ইসলাম আকুল, কালিগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক গোপীরঞ্জন অধিকারী, আব্দুর রশিদ মোড়ল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাবুল খান, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহমেদ পুটু, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলি, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও মথুরেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান প্রমুখ।

নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন। ফুটবল প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলম বলেন, আজ আপনারা বিপুল সংখ্যক মানুষ ফুটবল প্রতীকের জনসভায় উপস্থিত হয়েছেন তার কারণ আমি স্বতন্ত্র প্রার্থী, আমি আপনাদের প্রার্থী। আপনারা ন্যায়ের পক্ষে, আপনারা সত্যের পক্ষে। আপনাদের প্রধান উদ্দেশ্য সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, হিন্দু-মুসলমানসহ সব ধর্ম-বর্ণের মানুষের মুখে হাসি ফুঁটানো। আপনাদের উপস্থিতি প্রমাণ করে মানুষের প্রতি মানুষের ভালবাসা, মানবিকতা, সামাজিক মূল্যবোধ এখনও বিদ্যমান। কৃষ্ণনগর এলাকার সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের প্রতি হুশিয়ারী জানিয়ে তিনি বলেন, কোনো সাধারণ মানুষ বা সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজির খবর পেলে এরকম সমাবেশ করে সম্মিলিতভাবে তাদের কঠোরভাবে প্রতিরোধ করা হবে। তিনি বলেন, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা নিজেদের মূল স্রোতের বাইরের মানুষ ভেবে থাকেন। আপনারা দয়া করে এমনটি আর ভাববেন না। সবাই আপনাদের পাশে থাকবে, আপনাদের নিরাপত্তা দিবে। উপস্থিত জনতাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা আমার বুকে মধ্যে আছেন, আগামীতেও থাকবেন। আমাকেও আপনাদের বুকের মধ্যে রাখবেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভা

আপডেট সময়: ১০:০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬