আজ শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আমরা দুর্নীতি করিনা, কাউকে দুর্নীতি করতে দেব না — মুহাদ্দিস রবিউল বাশার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:৩১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সমাবেশ করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে নলতা ইউনিয়নের নলতা কাঁচা বাজার ও মোবারক নগর বাজারে গণসংযোগ করেন তিনি। বিকেলে বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী হাই স্কুল মাঠে জনসভা, মথুরেশপুর ইউনিয়নের দিয়া ফুটবল মাঠে পথসভা এবং সন্ধ্যায় চাম্পাফুল ইউনিয়নের থালনায় হিন্দু সমাবেশে অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, “স্বাধীনতার পর বহুবার ক্ষমতার পালাবদল হলেও নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। অসৎ নেতৃত্বের কারণে দেশ দুর্নীতিতে জর্জরিত হয়েছে, অর্থ পাচার হয়েছে—যা জাতির জন্য লজ্জাজনক।” তিনি দাবি করেন, “অতীতে জামায়াতে ইসলামী দুটি মন্ত্রণালয় পরিচালনা করেছে; সার্চলাইট দিয়েও সেখানে দুর্নীতি পাওয়া যায়নি।”

তিনি আরও বলেন, “সুজলা-সুফলা দেশের সার্বভৌমত্ব, উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিন। অপরাধী ছাড়া সব ধর্ম-বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে।” নির্বাচিত হলে সাতক্ষীরা জেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. আব্দুল গফফার, ইসলামী ছাত্রশিবির জেলা সেক্রেটারি নাজমুল হাসান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং স্থানীয় সাংবাদিকরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

আমরা দুর্নীতি করিনা, কাউকে দুর্নীতি করতে দেব না — মুহাদ্দিস রবিউল বাশার

আপডেট সময়: ০৭:৩১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬