এসএম আলমগীর হোসেন: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবসিয়া বাজার সংলগ্ন এলাকায় ইসমাইল হোসেন নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনার কারণে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ইসমাইল হোসেন তার অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন রাকিব হোসেন ও মনজুরুল ইসলাম। স্থানীয়দের দাবি, হেলমেট না থাকার কারণে বাংলাদেশ সেনাবাহিনীর আশাশুনি আর্মি ক্যাম্পের সদস্যরা তাদের মোটরসাইকেল থামায় এবং ইসমাইলসহ তিনজনকে মারধর করা হয়। মারধরের পর ইসমাইল গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরে মৃত ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইসমাইল হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা কাকবসিয়া বাজার এলাকায় সড়কে ব্যারিকেড বসায়, টায়ার ও কাঠ জ্বালিয়ে বিক্ষোভ চালায় এবং দোষীদের শাস্তির দাবি জানায়। ঘটনার পর এলাকা নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারিতে রাখা হয়েছে। ডিজিএফআই-এর কর্মকর্তা হুমায়ূন কবিরসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. মো. শহিদুল আলম এবং ধানের শীষ মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন সাহেব শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সমবেদনা জানান এবং কিছু আর্থিক সহযোগিতা প্রদান করেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
আশাশুনিতে ইসমাইল হোসেনের মৃত্যুতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ
-
রিপোর্টার - আপডেট সময়: ০৭:২৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- ৭৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























