স্টাফ রিপোর্টার: পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (২৮ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম (শামীম)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. শাহাদাতুল ইসলাম, পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা ইয়াসমিন এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামিমুর রহমান। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরাইয়া পারভীন, ইসরাইল আলম, কানিজ ফাতিমা, আফতাবুজ্জামান, রেহেনা পারভীন, হেমনাথ সরকার, প্রিয়াংকা মণ্ডল, ফ্লোরা আক্তার, দেবী সাধু, তানিয়া সেতু, মৃত্যুঞ্জয় হালদার, সোহরাব হোসেন, ছন্দারানী, ওমর ফারুক, রোকেয়া খাতুনসহ শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. ইসরাইল আলম ও কানিজ ফাতিমা।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
-
রিপোর্টার - আপডেট সময়: ০৮:৪৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- ৮৩ বার পড়া হয়েছে
ট্যাগস:














