আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে ভোমরা স্থলবন্দর এলাকায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ভোমরা ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সভাপতি শাহানুর রহমান। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আব্দুর রউফ। জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব মোহাম্মদ আব্দুল আলীম, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক এড. নুরুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, ভোমরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান, ভোমরা সি অ্যান্ড এফ এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
ভোমরায় ধানের শীষ প্রতিকের নির্বাচনী জনসভা
-
রিপোর্টার - আপডেট সময়: ০৮:৪২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- ৭৪ বার পড়া হয়েছে
ট্যাগস:














