আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালা খলিলনগরে ধানের শীষের সমর্থনে বিএনপির ভিড়জমা নির্বাচনী জনসভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৪৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 6218; AI_Scene: (-1, -1); aec_lux: 259.6594; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~25: 0.0;

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে বিএনপির আয়োজনে সোমবার বিকেলে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা ও কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, নির্বাচিত হলে সালতা নদী পুনঃখনন করবেন এবং কারও কোনো ক্ষতি করবেন না। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে, আর দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, “তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ। সবাই মিলে দেশ গড়তে হবে।” তিনি ভোটারদের সমর্থন পেতে ধানের শীষ প্রতীক তুলে দেন। সভায় উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব গাজী আসির উদ্দিন ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুবদল ও মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আইন ফোরামের সদস্য এবং ছাত্রদলের নেতারা। জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি জানান। সভাস্থল দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

তালা খলিলনগরে ধানের শীষের সমর্থনে বিএনপির ভিড়জমা নির্বাচনী জনসভা

আপডেট সময়: ১১:৪৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬