বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার (২৭ জানুয়ারি) সাতক্ষীরা সফর করবেন। সফরসূচি অনুযায়ী, তিনি দুপুরে শহরের সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এ বিষয়ে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল জানান, জামায়াতের আমিরের সফর উপলক্ষে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। জনসভায় সাতক্ষীরা-১, ২, ৩ ও ৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেন, জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, সভায় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও ব্যাপক উপস্থিতি থাকবে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের জনসভা
-
রিপোর্টার - আপডেট সময়: ১১:৩৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- ৭৬ বার পড়া হয়েছে
ট্যাগস:














