আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় পানি কমিটির সভায় বেতনা-মরিচ্চাপ অববাহিকায় টিআরএম বাস্তবায়নের দাবি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৩০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং নদী ব্যবস্থাপনা উন্নয়নের জন্য সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বেতনা ও মরিচ্চাপ অববাহিকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
সোমবার (২৬ জানুয়ারি) সদর উপজেলা ডিজিটাল কর্ণারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পানি কমিটির সভাপতি মো. মফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা। সভায় নদী ও পানি বিশেষজ্ঞ, স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং পানি কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। বক্তারা জানান, ১৯৯০-এর দশক থেকে বেতনা, মরিচ্চাপ ও প্রাণসায়ের অববাহিকায় জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। বর্ষা মৌসুমে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে মানুষ ঘরবাড়ি ও জীবিকা হারাচ্ছে। নদীতে অতিরিক্ত পলি জমা এবং অপর্যাপ্ত ব্যবস্থাপনার কারণে সমস্যা বৃদ্ধি পাচ্ছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, খুলনার ভবদহ ও কপোতাক্ষ অববাহিকায় টিআরএম সফলভাবে জলাবদ্ধতা দূর করেছে। একইভাবে বেতনা ও মরিচ্চাপ অববাহিকায় টিআরএম বাস্তবায়ন এবং ইছামতি নদীর সঙ্গে লাবণ্যবতী ও সাপমারা নদীর সংযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বক্তারা দ্রুত ব্যবস্থা নেওয়া, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং স্টেকহোল্ডারদের অংশগ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

সাতক্ষীরায় পানি কমিটির সভায় বেতনা-মরিচ্চাপ অববাহিকায় টিআরএম বাস্তবায়নের দাবি

আপডেট সময়: ১১:৩০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬