শেখ হাসান গফুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ আফরোজা আখতার। সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল ও মোছা. শাহনাজ বেগম। এছাড়া সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা স্বচ্ছতা বজায় রেখে সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। সভায় বক্তারা সুষ্ঠু নির্বাচন ও নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় নির্বাচন, গণভোট ও শিক্ষক নিয়োগ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময়
-
রিপোর্টার - আপডেট সময়: ১০:৫৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- ৮৬ বার পড়া হয়েছে
ট্যাগস:














