আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গণ ও সমাজ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

“মাদক নয়, মৃত্যু নয়—মাদকমুক্ত জীবন চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গণ তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের হলরুমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের আয়োজনে এবং সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “যারা সময়কে গুরুত্ব দেয়, তারাই জীবনে সফল হয়। জীবন একটি যুদ্ধের মতো। মাদকাসক্ত হলে এই যুদ্ধে পরাজয় অনিবার্য। উদ্দেশ্যহীন জীবন নয়, রুটিনমাফিক পরিকল্পিত জীবনই সফলতার চাবিকাঠি। তোমাদের জীবন গড়ার সময় এখনই—লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে গেলে সফলতা একদিন ধরা দেবে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান চৌধুরী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসেম, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ ডা. আবুল কালাম বাবলা এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান শামসুজ্জামান। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী তাসনিম তাবাচ্ছুম মীম। সেমিনার শেষে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসকসহ উপস্থিত অতিথিবৃন্দ। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী প্রসিকিউটর মো. রাজিবুল ইসলাম।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গণ ও সমাজ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান

আপডেট সময়: ১০:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬