আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক Logo দুর্ঘটনার পর কেমন আছেন তানজিন তিশা?
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি: জামায়াত আমির

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। আমাদের প্রথম ভোট হবে ‘হ্যাঁ’ ভোট। সবাই ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করলে দেশ জয়ী হবে। ভোটের দিন কেন্দ্রগুলো পাহারা দিতে হবে। কেউ ভোট দখল করতে এলে প্রতিরোধ করতে হবে।” রোববার দুপুরে পুরান ঢাকার ধূপখোলা মাঠে জনসভায় তিনি এ কথা বলেন। জামায়াত মনোনীত ও ১১ দল সমর্থিত ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নানের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়। ডা. শফিকুর রহমান বলেন, “গত ৫৪ বছরে যারা দেশ শাসন করেছে, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। ইনসাফ প্রতিষ্ঠা হয়নি। তরুণরা মাদক ও নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। এদের জন্য আমাদের মায়া হয়।” তরুণরা মাদক ও নানা অপকর্মে জড়িয়ে পড়েছে দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “তাদের জন্য আমাদের মায়া হয়।” দায়িত্ব পেলে সারাদেশকে ফুলের মতো সাজানো হবে জানিয়ে জামায়াতের শীর্ষ এই নেতা বলেন, “দেশ নিয়ে মানুষ গর্ব করবে। আমরা চাঁদাবাজি করবো না, দুর্নীতি করবো না, প্রশয়ও দেবো না। নিশ্চয়ই মানুষ এরইমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কাকে ভোট দেবে।” বেকার ভাতা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আমরা বেকার ভাতা দেবো না। রাষ্ট্রের টাকা থাকলেও দেবো না। এতে বেকারত্ব কমবে না, আরও বাড়বে। আমরা ভাতা নয়, কাজ দেবো।” তিনি আরও বলেন, “তরুণদের শক্তিতেই দেশ এগিয়ে যাবে। আর সেই লক্ষ্যেই যুবকদের এগিয়ে নেওয়া হচ্ছে।” বক্তব্য শেষে জামায়াতের আমির ড. আব্দুল মান্নানের হাতে দলীয় প্রতীক তুলে দেন। একইসঙ্গে ঢাকা-৮ আসনের জোট প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর হাতেও শাপলা কলি প্রতীক তুলে দেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক

হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি: জামায়াত আমির

আপডেট সময়: ১২:০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬