তালা উপজেলার ইসলামকাটি সুজনসাহা বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামকাটি ইউনিয়ন শাখার উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় সুজনশাহ বালিকা বিদ্যালয়ের সামনে এ জনসভা হয়। ইসলামকাটি ইউনিয়ন শাখার আমির মাওলানা বাহাউদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সরদার রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেন, “মানুষের কল্যাণে কাজ করতে হলে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।” তিনি আরও বলেন, “কোনো রাজনৈতিক দল নয়, চাঁদাবাজ ও সন্ত্রাসীরাই সমাজের প্রধান সমস্যা।” ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির আলহাজ্ব ডা. মাহমুদুল হক, ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আমিরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়াত আলী, ডা. আফতাব উদ্দীন, সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি খোরশেদ আলম, ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান, শিল্পপতি ও সমাজসেবক ডা. তৈয়েবুর রহমান, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ছাত্রশিবির জেলা সভাপতি জুবায়ের হোসেন, মাস্টার আমিনুর রহমান, সাবেক প্রধান শিক্ষক শেখ নিছার উদ্দীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
ইসলামকাটিতে জামায়াতের নির্বাচনী জনসভায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
-
রিপোর্টার - আপডেট সময়: ১১:৫৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- ১০৩ বার পড়া হয়েছে
ট্যাগস:














