আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে পথসভায় এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৫৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

এস. এম. মোস্তাফিজুর রহমান: সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১০ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশবাসী স্বাধীনতার পূর্ণ সুফল পায়নি। দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলা সম্ভব। রবিবার (২৫ জানুয়ারি) আশাশুনি সদর, বড়দল ও কাদাকাটি ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতে হলে দুর্নীতিবাজদের সামাজিকভাবে বর্জন করতে হবে। আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে- কেউ কারও ধর্মীয় কর্মকাণ্ডে বাধা দেবে না।” তিনি দাবি করেন, অতীতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তিনি নেতাকর্মীদের মন্দির পাহারার নির্দেশ দিয়েছিলেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বেলা ১২টা ৩০ মিনিটে আশাশুনি সদর ইউনিয়নের কোদণ্ডা উত্তরপাড়া হরিমন্দিরে যজ্ঞানুষ্ঠানে অংশ নিয়ে ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। বিকাল ৩টায় তেঁতুলিয়া বাজারে পথসভা, বিকাল ৫টায় বড়দল ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধন এবং সন্ধ্যায় বড়দল বাজার ও বুড়িয়া মন্দির এলাকায় পথসভা ও মতবিনিময় করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওলানা নুরুল আবসার মুর্তাজা, মাওলানা মোশারফ হোসেন, পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল ইসলাম, শহর সেক্রেটারি মেহেদী হাসান, বড়দল ইউনিয়ন আমির মাওলানা আব্দুল ওয়াজেদ, কাদাকাটি ইউনিয়ন আমির মাওলানা আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় নেতাকর্মীরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

আশাশুনিতে পথসভায় এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার

আপডেট সময়: ১১:৫৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬