ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের দাড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে বল্লী নতুন বাজারে অনুষ্ঠিত হয়েছে। পথসভায় ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “দেশের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির বিকল্প নেই। আমি ভোটারদের দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করার আহ্বান জানাই। বল্লী ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধানে আমি অঙ্গীকারবদ্ধ। নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে কাজ করব।” বিশেষ অতিথি জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আঃ বারী বলেন, “কেউ যেন ভোটকেন্দ্র দখল বা ভোটাধিকার হরণ করতে না পারে সে বিষয়ে সবাই সজাগ ও ঐক্যবদ্ধ থাকুন। দাড়িপাল্লা প্রতীকে ভোট প্রদান এবং গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।” অন্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আঃ সবুর, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ শহীদ হাসান ও মাওলানা গোলাম রসুল প্রমুখ। অপরদিকে রবিবার (২৫ জানুয়ারী) সকাল ১১টায় আমতলা ও বিকাল ৩টায় রায়পুর বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সমাবেশে ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা-২ সদর-দেবহাটা আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, মহান আল্লাহ নারীদের মর্যাদা বৃদ্ধি করেছেন। আর মর্যাদাবান মা বোনেরা বেশী বেশী এগিয়ে আসলে কুরআনের সমাজ প্রতিষ্ঠা সহজ হবে। জামায়াতে ইসলামী সন্ত্রাস, দুর্নীতি মুক্ত ও একটি কল্যাণময় দেশ গড়তে কাজ করে যাচ্ছে। জনগণ ইতিপূর্বে বহু শাসন দেখেছে, এবার জনগণ সৎ, দক্ষ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব দেখতে চায়। জামায়াতে ইসলামী কুরআন সুন্নাহর আলোকে একদল সৎ দক্ষ ও আল্লাহভীরু লোক তৈরি করছে। তাই সবাইকে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আগামীতে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে হবে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আঃ বারী, উপজেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য শহীদ হাসান, মাওলানা গোলাম রসুল প্রমুখ। এছাড়া সদর বল্লী ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামে রবিবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টায় ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অবকাঠামো এবং জলাবদ্ধতা নিরসনে কাজ করব
-
রিপোর্টার - আপডেট সময়: ১১:৫৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- ৫৮ বার পড়া হয়েছে
ট্যাগস:














