যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম। বক্তব্য দেন প্রথম আলোর কল্যাণ ব্যানার্জী, দক্ষিণে মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সময় টিভির মমতাজ আহমেদ বাপ্পী, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, বাংলাভিশনের আসাদুজ্জামান, এটিএন বাংলার কামরুজ্জামান, আরটিভির রাম কৃষ্ণ চক্রবর্তী ও ডিবিসির বেলাল হোসেনসহ অন্যরা। বক্তারা অভিযোগ করেন, আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে সংবাদ সংগ্রহকালে আকরামুল ইসলামের ওপর হামলা চালানো হয় এবং তার ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করা হয়। তারা দাবি করেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
-
রিপোর্টার - আপডেট সময়: ০৬:৫৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- ৯১ বার পড়া হয়েছে
ট্যাগস:














