আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বেতনা নদী রক্ষায় নাগরিক উদ্যোগ ও রাষ্ট্রের দায়বদ্ধতা শীর্ষক আলোচনা সভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:৫০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীতে শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় এএলআরডি ঢাকা-এর সহযোগিতায় উন্নয়ন সংস্থা স্বদেশ ও সমমনা নেটওয়ার্ক সদস্য সংগঠনের উদ্যোগে “বেতনা নদী সুরক্ষায় নাগরিক উদ্যোগ ও রাষ্ট্রের দায়িত্ব” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি মোঃ আমিনুর রসুল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নাগরিক প্রতিনিধি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কোষাধ্যক্ষ। তিনি বলেন, বেতনা নদীসহ সাতক্ষীরার বড় নদী ও সংযোগ খালগুলোর স্বাভাবিক প্রবাহ রক্ষায় স্থানীয় জনগণকে দায়িত্বশীল হতে হবে। তিনি নদী দখলমুক্ত রাখা, নদীর স্লুইস গেটের কার্যকারিতা পুনরুদ্ধার এবং বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে নদী সংরক্ষণে কার্যকর সমাধান নেওয়ার গুরুত্বও উল্লেখ করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২-এর সাব-সহকারী ইঞ্জিনিয়ার মোঃ আশিকুর রহমান। এছাড়া উন্নয়ন কর্মী আশেক-ই এলাহি, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক এড. আজাদ হোসেন বেলাল, বাপা সাতক্ষীরা জেলা সভাপতি এড. আবুল কালাম আজাদ, এবং প্রফেসর মোজাম্মেল হকসহ অন্যান্য অতিথিরা অংশগ্রহণ করেন।

সভায় নদী রক্ষায় গৃহীত সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য: আধুনিক পদ্ধতিতে নিয়মিত খনন (ড্রেজিং) এবং প্রতি ৫ বছরে পুনঃখনন। স্থানীয় জনগণ, প্রশাসন ও এনজিওকে যুক্ত করে দখলমুক্ত উদ্যোগ গ্রহণ। পানি প্রবাহের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রণ ব্যবস্থা আধুনিকায়ন। নদী ও খালে মিঠাপানি চলাচল নিশ্চিত করা। স্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান দিয়ে নদীর জলপ্রবাহ ও গঠন পরিবর্তন নিয়ে গবেষণা। নদী সংরক্ষণ কমিটি গঠন, বাঁধ সংরক্ষণে বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য রক্ষা। নদী রক্ষা আইন ২০১৩ এবং পরিবেশ সংরক্ষণ আইন কার্যকর প্রয়োগ। সভায় অন্য বক্তারা হিসেবে বক্তব্য দেন আলীনুরখান বাবুল, আঃ সামাদ, মফিজুর রহমান, কওসার আলী, মৃনাল সরকার, জ্যোৎস্না দত্ত, মধুসুদন মন্ডল, রুবেল হাসান, লুইস রানা গাইন, এম. কামরুজ্জামান প্রমুখ। সভায় লিখিত আলোচনাপত্র পাঠ করেন মাধব চন্দ্র দত্ত।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

বেতনা নদী রক্ষায় নাগরিক উদ্যোগ ও রাষ্ট্রের দায়বদ্ধতা শীর্ষক আলোচনা সভা

আপডেট সময়: ০৬:৫০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬