আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

প্রচারণায় এগিয়ে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:৫০:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচার-প্রচারণা দৃশ্যমানভাবে বেড়েছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি যথাযথভাবে মেনে লিফলেট বিতরণ, গণসংযোগ, পথসভা ও গ্রামভিত্তিক উঠান বৈঠক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ মোঃ আব্দুর রউফ ও তাঁর সমর্থকেরা।
প্রচারণার প্রথম দিনে বাবা মায়ের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। এরপর থেকে সদর ও দেবহাটার বিভিন্ন ইউনিয়নে বাজারকেন্দ্রিক লিফলেট বিতরণ ও কুশল বিনিময় লক্ষ্য করা গেছে। সন্ধ্যার পর ছোট ছোট পথসভা ও উঠান বৈঠকে অংশ নিচ্ছে। এলাকার রাস্তাঘাট, জলাবদ্ধতা, কৃষি ও কর্মসংস্থানসহ বিভিন্ন সমস্যা সমাধানে ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে নির্বাচনী গনসংযোগ ও বিকাল ৩টায় সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা এবং সন্ধ্যায় পুরাতন সাতক্ষীরা বাজারে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আলহাজ্ব মো. আব্দুর রউফ। এদিকে, নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ মোড় ও বাজারে ব্যানার চোখে পড়ছে। কিছু এলাকায় মোবাইল মাইকিংও হয়েছে।
ধুলিহার বাজার এলাকার কৃষক আব্দুর রাজ্জাক বলেন, “রাস্তা আর পানি নিষ্কাশনের কাজ হলে আমাদের উপকার হবে-এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কৃষক কার্ড পেলে কৃষকের ভাগ্যের চাকা ঘুরে যাবে।
পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়ার নারী ভোটার আকলিমা খাতুন বলেন, “আব্দুর রউফ সাহেবের পক্ষে বিএনপির নেতাকর্মীরা বাড়িতে এসে কথা বলছে, কিন্তু নির্বাচনের পরও যেন এই যোগাযোগ থাকে- এটাই আমাদের প্রত্যাশা।”
সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থীর প্রচারণা কৌশলগতভাবে বিস্তৃত ও স্তরভিত্তিক। ছোট বৈঠকের মাধ্যমে সরাসরি যোগাযোগ, স্থানীয় সমস্যাকে সামনে আনা এবং সংগঠিত স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক-এসব মিলিয়ে প্রচারণা দৃশ্যমান প্রভাব ফেলছে। তবে আচরণবিধি মেনে চলা, অভিযোগের জবাবদিহি এবং ভোটারদের প্রত্যাশা ব্যবস্থাপনা-এই তিনটি বিষয়ই শেষ পর্যন্ত প্রচারণার কার্যকারিতা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

প্রচারণায় এগিয়ে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ

আপডেট সময়: ০৬:৫০:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬