আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরার উন্নয়ন চাইলে ধানের শীষকে বিজয়ী করতে হবে

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:৪৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইউনিয়নবাসীর আয়োজনে এ জনসভা হয়। এতে সভাপতিত্ব করেন নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাসুম বিল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, “বিএনপি জনগণের দল, আর উন্নয়নের প্রতীক ধানের শীষ। সাতক্ষীরার উন্নয়ন চাইলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।” তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে সাধারণ মানুষের আমার কাছে আসতে কোনো নেতার সহায়তা লাগবে না।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম এবং আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন। জনসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

সাতক্ষীরার উন্নয়ন চাইলে ধানের শীষকে বিজয়ী করতে হবে

আপডেট সময়: ০৭:৪৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬