আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স: শ্যামনগরে ওসি খালেদুর রহমানের কার্যক্রমে আস্থা ফিরছে

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৩৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে উপজেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখছেন বলে স্থানীয়দের অভিমত। গত ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে শ্যামনগর থানায় যোগদানের পর তিনি মাদক কারবারি ও বিভিন্ন অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছেন। থানায় সেবা নিতে আসা ভুক্তভোগীদের অভিযোগ দ্রুত গ্রহণ ও নিষ্পত্তির বিষয়ে তিনি নজরদারি বাড়িয়েছেন বলেও জানা গেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। জিডি ও মামলা গ্রহণে হয়রানি না হওয়ার বিষয়েও অনেকে সন্তোষ প্রকাশ করেছেন।

ওসি খালেদুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবাই আমাদের প্রধান দায়িত্ব। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশ নিয়মিত কাজ করছে।”

নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শ্যামনগর উপজেলা শিক্ষা সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু বলেন, “ওসি খালেদুর রহমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে দায়িত্ব পালন করছেন, যা ইতিবাচক প্রভাব ফেলছে।” পুলিশ সূত্রে জানা যায়, তাঁর নেতৃত্বে মাদক সংক্রান্ত একাধিক অভিযান পরিচালিত হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, খালেদুর রহমান ২০০৫ সালে এসআই ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেছেন তিনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স: শ্যামনগরে ওসি খালেদুর রহমানের কার্যক্রমে আস্থা ফিরছে

আপডেট সময়: ০৫:৩৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬