আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আমি এমপি হলে সদর–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে: লাঙ্গলের প্রার্থী আশু

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর–দেবহাটা আসনে ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ শুরু করেছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, আমি এমপি হলে শুধু একজন ব্যক্তি সংসদে যাবে না, সদর–দেবহাটার প্রতিটি মানুষই তখন এমপি হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সদর ও দেবহাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আশরাফুজ্জামান আশু বলেন, আমি বিশ্বাস করি এমপি মানে ক্ষমতা নয়, দায়িত্ব ও সেবার জায়গা। জনপ্রতিনিধি হিসেবে মানুষের সুখ–দুঃখ, ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।
নিজের আগের সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আমি মাত্র সাত মাস সংসদ সদস্য ছিলাম। কিন্তু এই স্বল্প সময়ের মধ্যেই প্রমাণ করেছি রাজনীতিতে সৌজন্যতা, সহনশীলতা ও ন্যায়ের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, আমার সময়ে জামায়াত–বিএনপির একজন নেতাকেও বিনা কারণে গ্রেপ্তার হতে দিইনি। কাউকে রাজনৈতিক হয়রানি করা হয়নি। সব দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছেন।
তিনি সদর–দেবহাটার উন্নয়ন প্রসঙ্গে বলেন, এই জনপদের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে এখনও ব্যাপক কাজ বাকি রয়েছে। জনগণের সমর্থন পেলে তিনি পরিকল্পিত ও সমান উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার করেন।
মতবিনিময় সভায় জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, অর্থ সম্পাদক মো. আশরাফ আলী, পৌর জাতীয় পার্টির সভাপতি ও ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌর সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, জেলা ছাত্রসমাজের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক আমিনুর হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা তরুণ পার্টির সভাপতি আবু ইয়াসিন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা শ্রমিক পার্টির দেবহাটা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সাবেক ছাত্রনেতা মো. আনসার আলী গাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে নেতাকর্মীদের প্রতি নির্বাচনী প্রচার–প্রচারণা আরও জোরদার করার আহ্বান জানানো হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সাতক্ষীরা পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারি ফিরোজ আহমেদ।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

আমি এমপি হলে সদর–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে: লাঙ্গলের প্রার্থী আশু

আপডেট সময়: ০৫:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬