সাইদুল হোসেন: সাতক্ষীরা সদর উপজেলার খানপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) যোহরের নামাজের পর খানপুরে মরহুমার নিজস্ব বাসভবনে এ জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হুসাইন, সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, শিবপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মনিরুজ্জামানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মরহুমা মোছাঃ মোমেনা খাতুন খানপুর ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার মনিরুল ইসলাম (গাজী)-এর সম্মানিত মাতা। তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাযা শেষে মুহাদ্দিস আব্দুল খালেক মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “মা হলো জান্নাতের দরজা। একজন মায়ের মৃত্যু পুরো পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।” জানাযার নামাজে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি, আত্মীয়-স্বজন এবং এলাকার সর্বস্তরের মুসল্লিগণ অংশগ্রহণ করেন। পরে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
খানপুরে জামায়াত নেতার মায়ের জানাযায় ইমামতি করেন মুহাদ্দিস আব্দুল খালেক
-
রিপোর্টার - আপডেট সময়: ১১:১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- ৯২ বার পড়া হয়েছে
ট্যাগস:














