রঘুনাথ খাাঁ: সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ সংরক্ষিত অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অপরাধে একটি নৌকাসহ তিনজন জেলেকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি অভয়ারণ্যের মাইটের চরের খাল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় জেলেদের ব্যবহৃত একটি নৌকা ও মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরদিন বুধবার (২১ জানুয়ারি) দুপুরে আটক জেলেদের আদালতে পাঠানো হয়েছে। আটক জেলেরা হলেন— খুলনা জেলার কয়রা উপজেলার পাথরখালী গ্রামের আজিবর সানার ছেলে আসাদুল সানা (৩৫), একই গ্রামের সামছুল গাইনের ছেলে মিকানুর গাইন (৩৪) এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সেন্ট্রাল কালিনগর গ্রামের আব্দুল করিম গাজীর ছেলে নাজিরুল গাজী (২৪)। সাতক্ষীরা রেঞ্জের ফরেস্ট রেঞ্জার মোঃ ফজলুল হক জানান, বন বিভাগের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে সুন্দরবনের সংরক্ষিত এলাকা থেকে অবৈধভাবে মাছ ধরার সময় তাদের আটক করে। এ ঘটনায় বন আইন, ১৯২৭ অনুযায়ী মামলা দায়ের করে আসামিদের সাতক্ষীরা বন আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৩ জেলে আটক
-
রিপোর্টার - আপডেট সময়: ১১:১০:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- ৯৬ বার পড়া হয়েছে
ট্যাগস:














