আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241
সকল ভোটার ও দলীয় নেতাকর্মীদের অভিনন্দন

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ পেলেন আব্দুর রউফ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০১:২০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পেয়েছেন মো. আব্দুর রউফ। বুধবার (২১ জানুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের চিঠি গ্রহণ করেন আলহাজ¦ মোঃ আব্দুর রউফ। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতীক পাওয়ার পর মো. আব্দুর রউফ বলেন, দীর্ঘ ১৮ বছর পর তিনি একটি নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানান তিনি। তাঁর ভাষ্য, ভোটাররা ভোট দিতে আগ্রহী হয়ে আছেন। তিনি আরও বলেন, সাতক্ষীরা-২ আসনের বাসিন্দা হিসেবে এলাকাবাসীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষ বিজয়ী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
নির্বাচনী পরিকল্পনার বিষয়ে তিনি জানান, “ইতিমধ্যে তারেক রহমান জনকল্যাণকেন্দ্রিক আট দফা পরিকল্পনা তুলে ধরেছেন। এতে সবার জন্য স্বাস্থ্য কার্ড চালুর মাধ্যমে স্বল্প ও বিনা মূল্যে চিকিৎসাসেবা, কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে সার ও বীজসহায়তা সহজ করা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাব্যবস্থার সংস্কার, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানো এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রীয় সহায়তা জোরদারের প্রতিশ্রুতি রয়েছে। একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষ বিজয়ী হবে-ইনশাআল্লাহ। এসময় সাতক্ষীরা-২ আসনের সকল ভোটার ও দলীয় নেতাকর্মীদের অভিনন্দন জানান তিনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

সকল ভোটার ও দলীয় নেতাকর্মীদের অভিনন্দন

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ পেলেন আব্দুর রউফ

আপডেট সময়: ০১:২০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬