স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ৩০ আনসার ব্যাটালিয়নের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) পুরাতন জমিদার বাড়ি মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে কেক কাটা, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন খুলনা রেজিঃ উপমহাপরিচালক মো. নুরুল হাসান ফরিদী। দুপুরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি মো. নুরুল হাসান ফরিদী বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সেবায় নিয়োজিত। এই বাহিনীর সকল সদস্যে দেশপ্রেম ও সততা রয়েছে। দায়িত্ব পালন করতে হবে নিষ্ঠা ও সততার সঙ্গে, নাহলে পরকালে জবাবদিহি করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার বাহিনী আইনশৃঙ্খলায় নিয়োজিত থাকবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা আনসার ৩ ব্যাটালিয়ন ইলাইপুর পরিচালক মোল্যা আবু সাইদ, যশোর ৩০ আনসার ব্যাটালিয়নের পরিচালক তরাফদার আলমগীর হোসেন, খুলনা রেজিঃ পরিচালক এএস এম আজিম উদ্দিন, সাতক্ষীরা জেলা আনসার অফিস সহকারী জেলা কমান্ড্যান্ট মো. রুবেল হোসেন, সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন সরদার ও অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় প্রীতিভোজ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানটি আনসার বাহিনীর সুনাম ও গৌরব উজ্জ্বল করার পাশাপাশি দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার বার্তা বহন করে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় ৩০ আনসার ব্যাটালিয়নের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
-
রিপোর্টার - আপডেট সময়: ১১:২৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- ১০২ বার পড়া হয়েছে
ট্যাগস:














