আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

গণভোট রাষ্ট্র সংস্কারের পথ: শারমিন এস মুরশিদ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:০১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

গাজী হাবিব, সাতক্ষীরা: সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, “গণভোটের মাধ্যমে রাষ্ট্রের সকল কাঠামো সংস্কারের আওতায় আসবে। জনগণ যদি গণভোটের মাধ্যমে পরিবর্তনের সিদ্ধান্ত নেন, সকল রাজনৈতিক দলকে সেই গণরায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।”

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য গণভোটের বিকল্প নেই। “সংস্কার করতে হলে জনগণের অংশগ্রহণ লাগবে। আমরা একটি ভেঙে যাওয়া রাষ্ট্রকে আবার গনতান্ত্রিক ধারায় পরিচালনা করার চেষ্টা করছি। নতুন বাংলাদেশ গঠনে গণভোট অপরিহার্য।”

উপদেষ্টা আরও বলেন, গণভোট শুধু একটি ভোট নয়, এটি রাষ্ট্র সংস্কারের ঐতিহাসিক সুযোগ। বিশেষ করে নারীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি সতর্ক করেছেন, এই সুযোগ যেন কোনোভাবেই সহিংসতা, অরাজকতা বা রাজনৈতিক দায়িত্বহীনতার কারণে নষ্ট না হয়। সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধি, নারী সংগঠন, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা। বক্তারা বলেন, গণভোটের সফলতা নির্ভর করে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণের ওপর।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

গণভোট রাষ্ট্র সংস্কারের পথ: শারমিন এস মুরশিদ

আপডেট সময়: ১০:০১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬