আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেবহাটায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মালামালসহ ৩ চোর আটক

  • আবুল হাসান
  • আপডেট সময়: ০৮:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

দেবহাটা: দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত দুই চোরকে চোরাই মালামালসহ আটক করা হয়েছে। এছাড়া পৃথক আরেক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত এক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির দেবহাটা সাব-জোনাল অফিসের ইনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মাহফুজা খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর– ০৮, তারিখ ১৭/০১/২০২৬ ইং। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার আরেফিন জুয়েল, বিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেলে দেবহাটা থানার নওয়াপাড়া ইউনিয়নের কামিনিবসু গ্রাম এলাকা থেকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নওয়াপাড়া গ্রামের শহিদুল সরদারের দুই ছেলে—রবিউল ইসলাম (২৮) ও রওনকুল ইসলাম (২৪)—কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি আবাসিক ১০ কেভিএ ট্রান্সফরমারের প্রায় ৫০ কেজি তামার কয়েল, চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, লোহার রড ও সেফটি বেল্ট উদ্ধার করা হয়। এছাড়া একই দিন রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রাম এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত আসামি দক্ষিণ পারুলিয়া গ্রামের সানাউল্লাহ গাজীর ছেলে মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তিনজন আসামিকে ১৮ জানুয়ারি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

দেবহাটায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মালামালসহ ৩ চোর আটক

আপডেট সময়: ০৮:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬