আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ধুলিহরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৩৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : গণতান্ত্রিক সংগ্রামে আপোষহীন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের হাসপাতাল মোড়ে ৮নং ধুলিহর ইউনিয়ন যুবদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিনহাজ মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রতিকূল রাজনৈতিক বাস্তবতার মধ্যেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক জীবন বাংলাদেশের নারী নেতৃত্বের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। তিনি আজও মানুষের হৃদয়ে ও ধানের শীষের প্রতীকে জীবন্ত।”
তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই জনগণের ভালোবাসার প্রতিফলন ঘটবে। ইনশাআল্লাহ জনগণের ভোট ও সমর্থনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হবেন।”

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রোকনুজ্জামান জুয়েল, ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিঠু, সাধারণ সম্পাদক রাজ্জাক মোল্লা প্রমুখ।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রুহুল আমিন।

এ সময় জেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেছারুদ্দীন মামুন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

ধুলিহরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

আপডেট সময়: ০৮:৩৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬