আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্টে কালিগঞ্জ চ্যাম্পিয়ন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:১৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় অনুষ্ঠিত ফিনিক্স মাপস্ আন্তঃউপজেলা সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬-এ কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ইউএইচসি) ক্রিকেট দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ফাইনালে তারা কালারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্রিকেট দলকে ১০ উইকেটে পরাজিত করে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অপসোনিন ফার্মার ফিনিক্স মাপসের সৌজন্যে ও সিভিল সার্জন অফিসের আয়োজনে টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনালে কালারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্রিকেট দল টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইকরামুল ৪টি ছক্কা ও ৪টি চারের সাহায্যে ৫২ রান (৩০ বল) করেন এবং তারিক ১৭ রান (৭ বল) যোগ করেন। কালিগঞ্জ দলের পক্ষে সিরাজুল ইসলাম ২টি উইকেট শিকার করেন।

জবাবে ৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্রিকেট দল মাত্র ৬ ওভার ৩ বলে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দলের হয়ে মুকুল দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে ৯টি ছক্কা ও ১টি চারের সাহায্যে ৫৮ রান (২১ বল) করেন এবং সিরাজুল ইসলাম ৫টি ছক্কায় ৩০ রান (১৯ বল) সংগ্রহ করেন। ফলে কালিগঞ্জ ইউএইচসি ক্রিকেট দল দ্বিতীয়বারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফরহাদ জামিল, কলারোয়ার ডা. শহিদুল ইসলাম, দেবহাটার ডা. মোঃ সাইফুল ইসলাম, কালিগঞ্জের ডা. ডালিয়া আক্তার সাথী, শ্যামনগরের জিয়াউর রহমান, সদর হাসপাতালের আরএমও ডা. মোঃ আব্দুর রহমান ও মেডিকেল অফিসার ডা. মোঃ সাইফুল আলম।

এছাড়া টুর্নামেন্টের পৃষ্ঠপোষক অপসোনিন ফার্মার ডিএসএম অসিত কুমার ভৌমিক, আরএসএম মোঃ মাইনুদ্দিন, এএম মোঃ আসাদ, জাকির হোসেন ও সিনিয়র এমপিও আজিজুল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কালিগঞ্জ ইউএইচসি দলের হার্ডহিটার ব্যাটার মুকুল। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কালিগঞ্জের সিরাজুল ইসলাম। এছাড়া বেস্ট বোলার নির্বাচিত হন কালারোয়ার ইমাম হোসেন এবং বেস্ট ব্যাটার নির্বাচিত হন কালিগঞ্জের মুকুল।

দিনব্যাপী অনুষ্ঠিত দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ পরিচালনা করেন আম্পায়ার আখেরুজ্জামান তাপস ও খাদিজা আক্তার চায়না। স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন এস এম হাবিবুল হাসান এবং অতিরিক্ত আম্পায়ার হিসেবে মাঠে ছিলেন মেহের উল্লাহ আল গালিব।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

সাতক্ষীরায় সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্টে কালিগঞ্জ চ্যাম্পিয়ন

আপডেট সময়: ১০:১৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬