আজ শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন Logo দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বন্যাঢ্য র ্যালী ও আলোচনা সভা Logo সাতক্ষীরা হাসপাতালে সাত বছর পর চালু হলো আধুনিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন Logo খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে মোস্তফা সরোয়ার সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক Logo আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু Logo তিন দিন পর ফের কর্মচঞ্চল ভোমরা স্থলবন্দর Logo বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা Logo খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে সাতক্ষীরায় এডভোকেসি সভা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পাটকেলঘাটায় দুর্নীতি দমন কমিশনের ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিতি সভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:১৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা পাটকেলঘাটার কাপাসডাঙ্গা বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে কমিটি পুনর্গঠন, পরিচিতি এবং শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা ছড়িয়ে দেওয়ার কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মেধাবী ও সৎ শিক্ষার্থীদের মধ্যে থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী সায়ন্তিকা মণ্ডলকে সভাপতি এবং ৯ম শ্রেণির রত্না মণ্ডলকে সাধারণ সম্পাদক করে ১১ শিক্ষার্থীর সমন্বয়ে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও কমিটির সদস্যদের গাইড করার জন্য ৫ সদস্যের একটি পরামর্শক কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে।

পরিচিতি সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সততা সংঘের উপদেষ্টা মোহাম্মদ সাকিবুর রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় পরামর্শক কাউন্সিলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। সততা সংঘের পরামর্শক কাউন্সিল সদস্য সহকারি শিক্ষক বিশ্বনাথ সরকার সমন্বয় কার্যক্রম পরিচালনা করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরন

পাটকেলঘাটায় দুর্নীতি দমন কমিশনের ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিতি সভা

আপডেট সময়: ০৮:১৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬