সাতক্ষীরার রসুলপুরে জান্নাতুল ফিরদাউস কুরআনিয়া মাদ্রাসা ও এতিমখানায় নূরানী শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় রসুলপুর সরকারি গোরস্থান সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শেখ নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুফতি আব্দুল খালেক, মুফতি সাইফুল্লাহ, মুফতি হাফিজুর রহমান, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ-দ্দৌলা সাগর এবং মাদ্রাসার সহ-সভাপতি আবুবকর সিদ্দিক। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জান্নাতুল ফিরদাউস কুরআনিয়া মাদ্রাসা ও এতিমখানার নূরানী শাখার উদ্বোধন করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শেখ মফিজুল ইসলাম।
নিজস্ব প্রতিনিধি 













