কালিগঞ্জ প্রতিনিধি: আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ১৫তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির এক বিশেষ জরুরি সভা বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি সদস্য শেখ নুরুজ্জামান, এবং যৌথ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি। সভায় বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যার মধ্যে ছিলেন কৃষ্ণনগর, বিষ্ণুপুর, চাম্পাফুল, দক্ষিণ শ্রীপুর, কুশুলিয়া, তরালী, ভাড়াশিমলা, মথুরেশপুর, ধলবাড়িয়া, রতনপুর ও মৌতলা ইউনিয়নের নেতারা। বক্তারা আগামী জাতীয় নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
কালিগঞ্জে উপজেলা বিএনপির বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত
-
রিপোর্টার - আপডেট সময়: ০৯:২৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- ১০৫ বার পড়া হয়েছে
ট্যাগস:














